ইলিয়াস আলী খুন! প্রধানমন্ত্রীর সামনেই তথ্য ফাঁস করলেন মন্নুজান সুফিয়ান
ইলিয়াস আলী খুন হয়েছেন! আজ মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে “বিধবা” সম্বোধন করে তার স্বামীর প্রকৃত খুনীদের তথ্য আগামীকালের নির্ধারিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় শেখ হাসিনাকে খুলে বলার আহ্বান জানান। মুন্নুজান বারবারই ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীকে “বিধবা” বলে সম্বোধন করেন এবং তার স্বামীকে “খুন” করা হয়েছে বলে বার বার উল্লেখ করেন।
মন্নুজান সুফিয়ান বলেন, ‘ইলিয়াস আলী সাহেবের যে স্ত্রী, বিধবা স্ত্রী, আমি বলতে চাই যে আপনি আপনার স্বামীর প্রকৃত খুনি কে, এটা আপনার মনও জানে। আপনি টিভির সামনে যখন কথা বলেন আমি আপনাকে উপলব্ধি করি। আপনার মনের মধ্যে যে কথাটি আপনি বলতে পারেন না। এবং আপনিও জানেন আপনার স্বামীকে কারা অপহরণ করে”….। ‘জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তিনি এই কাজ কোনো দিন করতে পারেন না। এবং খালেদা জিয়ার ধমকে আপনার মুখ যে বন্ধ হয়ে গিয়েছে আমি যখন এই টিভিতে আপনার ছবি দেখি, এটা কিন্তু আমি মনে মনে উপলব্ধি করতে পারি। সুতরাং সেভাবেই আপনি প্রস্তুতি নেন এবং আপনি আবেদন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, আপনি দেখা করে সঠিক তথ্যগুলো দেবেন যাতে করে আপনার স্বামীকে খুঁজে বের করতে পারে এবং কারা আপনার স্বামীর বিরুদ্ধে ছিলেন প্রতিপক্ষ ছিলেন সেদিন আপনাদেরই রাজনৈতিক দলেন এটা আপনি ডিভাইন করে জননেত্রী শেখ হাসিনাকে বললেই আশাকরি যে আপনার স্বামীর খুনিরা ধরা পড়বে।”
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার মন্ত্রীসভার একজন সদস্য যখন স্বীকার করেন ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে তখন তাকে জীবিত খুঁজে পাওয়ার জন্য আর আন্দোলনের কোন যুক্তি নেই। গুম, অপহরণের জন্য সরকারের সাথে এখন আর কোন প্রকার আপোষ রফার সুযোগ আর রইলো না। সরকারের সাথে এখন শুধু ইলিয়াস আলীকে যথাযোগ্য মর্যাদায় দাফন দেয়ার জন্য তার লাশ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা যেতে পারে।
এটা স্পষ্ট যে ইলিয়াস ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেয়ার মতো কোন প্রকার ঝুঁকি সরকার নিতে পারে না। তবুও আশাছিল সরকার কোন নাটক করে বিএনপি কিংবা জামায়াত কিংবা অন্য কোন বিদেশী পক্ষকে ফাঁসিয়ে ইলিয়াস আলী বা ইলিয়াস আলীর স্ত্রীর সাথে গোপন চুক্তি কঠিন কোন শর্তে তাকে মুক্ত করবে, যাকে বলা যায় অথৈ সমুদ্রে খড়কুটো আকড়ে বেঁচে থাকার চেষ্টা। কিন্তু আজ মুন্নুজান সুফিয়ানের বক্তব্যের পরে এটা পরিস্কার হয়ে গেল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ, আগ্রাসনবিরোধী জননেতা ইলিয়াস আলীকে জীবিত ছেড়ে দেয়া আর আওয়ামী লীগের রাজনৈতিক কফিনে পেরেক ঠুকে দেয়া সমান কথা। তাই আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইলিয়াস আলীর স্ত্রীর যে বৈঠক হবে তা হতে পারে নিছক মুখবন্ধ করে রাখার জন্য কোন দাওয়াত, হতে পারে তা রক্তমূল্য পরিশোধের প্রলোভন কিংবা মুখ বন্ধ রাখতে কঠোর হুমকি-ধমকি বা বিএনপির কোন নেতাকে এ খুনের দায়ে ফাঁসিয়ে দিতে বাধ্য করতেতাহসিনা রুশদীকে করা হতে পারে ব্ল্যাকমেইলিং । আর আগামীকাল আপোষরফা হলেই হয়তো ইলিয়াস আলীর স্ত্রী ফিরে পাবেন তার গুম হওয়া স্বামীর লাশ।
আপোষের দরজায় সীসা ঢেলে সীলগালা করে দিয়েছে সরকার। এখন বিরোধীদের সামনে পথ কেবল একটাই, ইলিয়াস আলীর রক্তের বদলা নিতে, শতাধিক গুম হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের রক্তের বদলা নিতে, দেশের আপামর জনসাধারণকে মৃত্যু উপত্যকার শকুনদের হাত থেকে মুক্ত করতে সরকার পতনে একদফা আন্দোলনে ঝাপিয়ে পড়া।
জনগণ প্রস্তুত, কর্মী-সমর্থকরা প্রস্তুত, প্রয়োজন কেবল সুনির্দিষ্ট কঠোর আন্দোলনের ঘোষণা, প্রয়োজন শুধু সরকার পতনের একদফা আন্দোলনে আপোষহীণ নেতৃত্ব। ‘আপোষহীণ’ নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া আরেকবার আপোষহীণ হয়ে উঠবেন অপশাসনের বিরুদ্ধে এমনটাই জনতার আশা।



May 2nd, 2012 at 1:22 am
It is a very sorrow matter.
[উত্তর দিন]
May 5th, 2012 at 10:02 pm
when shek hasina embraced elias ali’s wife said ,”keep silent, never open your mouth otherwise your boys will also die sa like your husband” thas why she is silent now.
[উত্তর দিন]
May 22nd, 2012 at 12:44 am
Did people understand what she was saying.. Why they were Clapping???????
[উত্তর দিন]