প্রকৃতিগতভাবে মানুষের ভেতর পরস্পর বিপরীত দ’ুটি স্রোত প্রবহমান৷ একটি স্রোত তাকে ভাসিয়ে নিতে চায় অন্যায়ের দিকে আবার বিপরীত স্রোতটি তাকে সতর্ক করে, অন্যায় থেকে ফিরিয়ে রাখতে চেষ্টা চালায়৷ সত্যের স্রোতটা যখন অন্যায় সম্পর্কে বিভিন্ন যুক্তি দেখায় তখনই অসত্যের স্রোতটা মানুষকে আস্বস্ত করে যে তার কাজটি মোটেও অন্যায় হবে না৷ অন্যায় স্রোতের যুক্তি যখন ন্যায় স্রোতকে পরাস্ত করে তখনই মানুষ অন্যায়ে গা ভাসায়৷
কিছু লোক ইসলামের নিয়মনীতি মানতে চায় না, বল্গাহীন জীবন যাপন করতে পছন্দ করে৷ সমাজের প্রতি কোন দায় নেই, সমাজই শুধু তার মনোরঞ্জন করবে এ ধরনের চিন্তা চেতনার মানুষেরা চায় সমাজের, ধর্মের সকল নিয়ম শৃংখল ছিন্ন করে আনন্দ লুটে-পুটে নিতে, হোক তা অন্যের ক্ষতির কারন, কোনই পরোয়া নেই তাতে৷ যেহেতু এ কাজ করতে তাদের বিবেক নামক সত্যের স্রোতটা বাধা দেয় তাই তারা বিবেককে বুঝাতে খোঁজে উল্টা পাল্টা যুক্তি৷ ইসলামের নিয়ম-কানুন তাদের কাছে একঘেয়ে মনে হয়, ইসলামী সমাজে থাকলে ইচ্ছেমতো আনন্দে ডুবে থাকা যায় না, যখন তখন যা ইচ্ছে করা যায় না, তাই তারা এ নিয়মকানুনের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নামে৷
ইসলাম সম্পর্কে দূনিয়া জুড়ে বিভ্রান্তির শেষ নেই, অপপ্রচারেরও কমতি নেই৷ অধিকাংশ অমুসলিম ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারনে বিভিন্ন ভুল ধারণা পোষণ করেন, আর কিছু সংখ্যক মুসলিম ইসলামের নিয়ম-নীতি মানতে রাজি নয় বিধায় ইসলাম সম্পর্কে জেনে বুঝে বিভ্রান্তি ছড়ান৷ যারা না জেনে বা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ইসলামের নাম শুনলে নাক সিটকায় তাদের নিয়ে আমার কোন প্রশ্ন নেই৷ তাদের সামনে সত্য প্রকাশিত হলে তারা নিজেরাই তাদের ভুল বুঝবে এবং লজ্জিত হবে৷ কিন্তু যারা জেনে বুঝে মুসলমান নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের জন্য আমার আপসোস হয়৷ এ ধরনের লোকদের জন্যই মনে হয় ঈশপ লেজকাটা শেয়ালের গল্পটি লিখেছিলেন৷
যাদের ইসলাম ভালো লাগে না, তারা ইসলাম থেকে সরে দাড়ালেই হয়৷ সারা বিশ্বের কোথাও এখন ইসলামী আইন পরিপূর্ণভাবে কার্যকর নেই, বিশেষ করে মুরতাদের শাস্তির বিধান কোথাও কার্যকরী রূপে প্রতিষ্ঠিত নেই তাই ইসলাম থেকে বেড়িয়ে পড়তে তো তাদের কেউ বাঁধা দিচ্ছে না৷ কিন্তু সে সত্ সাহসও তাদের নেই৷ মূলত: তারা চায় ইসলামকে তাদের মনের মতো করে সাজিয়ে নিতে৷ তাই ইসলামের যে সকল নিয়ম কানুন তাদের জন্য কষ্টকর, তাদের বাধাবন্দনহীন অনৈতিক কাজকর্মে বাধা হয়ে দাড়ায়, তাই তারা ইসলামের সার্বজনীন নিয়মকানুনকে তাদের মতো করে সাজাতে চায়৷ এতে একঢিলে দুই পাখিই মারা হয়, ইসলাম থেকেও তাদের বেড়িয়ে যেতে হলো না আবার উশৃংখল জীবন যাপনেও কোন অন্তরায় থাকছে না৷ অথচ ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে এ ব্যাপারে তা তারা জেনেও চোখ বুজে অস্বীকার করতে চায়৷ পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেন:
“… তাহলে তোমরা কি ধর্মগ্রন্থের অংশ বিশেষে বিশ্বাস করো ও অন্য অংশে অবিশ্বাস পোষণ কর? অতএব তোমাদের মধ্যে যারা এমন করে তাদের ইহ জীবনে লাঞ্ছনা ছাড়া আর কি পুরস্কার আছে? আর কিয়ামতের দিনে তাদের ফেরত পাঠানো হবে কঠোরতম শাস্তিতে৷ আর তোমরা যা করছো আল্লাহ সে বিষয়ে অজ্ঞাত নন৷এরাই তারা যারা আখেরাতের বদলে ইহ জীবন খরিদ করেছে৷ তাই তাদের উপর থেকে শাস্তি লাঘব করা হবে না, আর তাদের সাহায্যও দেয়া হবে না৷ (সূরা বাকারা ঃ আয়াত ৮৫-৮৬)
আশ্চর্য এই যে অমুসলিমরা ইসলামের সৌন্দর্যে বিভোর হয়ে ইসলামে প্রবেশ করে ইসলামী বিধানাবলীকে পরিপূর্ণভাবে পালন করছে৷ ইহুদী ধর্ম ত্যাগ করে ইসলামের ছায়াতলে এসে মরিয়ম জামিলা দ্ব্যর্থহীনভাবে উচ্চারন করেন, “ইসলামকে পরিপূর্ণভাবে মান্য করুন অথবা ত্যাগ করুন, ইসলামে সমঝোতার অবকাশ নেই“৷
শুয়োর ভুল করে কোন সাজানো বাগানে প্রবেশ করলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, তার জন্য চাই পুঁতিগন্ধময় পরিবেশ৷ কিন্তু শুয়োর যদি বাগানকেই তার বাসস্থান বানাতে চায়, বাগানের ফুলেল পরিবেশের সুগন্ধ তাড়িয়ে নোংরা করতে চায়, দূর্গন্ধ ছড়াতে চায় তবে ঐ বাগানের বাসিন্দাদের দায়িত্ব হলো শুয়োরকে তাড়িয়ে দেয়া৷
যারা ইসলামকে মানতে চায়না তাদের উচিত ইসলামী পরিবেশ থেকে সরে দাড়ানো৷ কারন মুসলমানদের অধিকাংশই ইসলামকে ভালোবাসে এবং একে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানে৷ তাই অধিকাংশের ক্ষতি করার এখতিয়ার গুটিকয়েক লোকের থাকতে পারে না৷ একটা পশু না বুঝে পরিবেশ নষ্ট করতে পারে বৃহত্ জনগোষ্ঠীর কষ্টের কারন হতে পারে কিন্তু যারা ইসলামকে মানতে চায় না তারাতো পশু নয়, মানুষ৷ পশুর মতো বিচারবুদ্ধিহীনতো তারা নয়, তাই তাদের উচিত মানবিক আচরণ করা৷ বৃহত্ জনগোষ্ঠীর ভালোলাগা, ভালোবাসাকে ভুল প্রমাণ করার চেষ্টা না করে নিজেদের জন্য স্বতন্ত্র পরিবেশ নির্ধারণ করা, নিজেদের পরিবেশ যে ভালো তা প্রমাণ করা৷
ইসলামে থাকতে হলে ইসলামী নিয়ম-নীতি মেনেই থাকতে হবে, ইসলাম যার তার কথা মতো পরিবতর্তিত হবে না৷ যাদের ইসলামের ব্যাপারে শুঁচিবাই আছে, তাদের কোন অধিকার নেই ইসলাম নিয়ে কথা বলার৷ সাধু সেজে, ইসলামের শুভাকাঙ্খী সেজে ইসলামী আইন কানুন পরিবর্তন করে ইসলামকে আধুনিকায়নের নামে বিকৃত করার ধৃষ্টতা করা, ইসলামের পরিবেশ নোংরা করার অধিকার কারো নেই৷ ইসলাম নিয়ে তাদেরই ভাবতে দেয়া উচিত যারা ইসলামকে ভালোক্ষবাসে, ইসলামকে মানে, মানতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়৷ যারা ইসলাম ভালোবাসে না, ইসলাম মানে না, পরকালে বিশ্বাস নেই, তাদের কি দায় পড়েছে ইসলামের প্রতি আস্থাশীল জনগোষ্ঠীকে তাদের তথাকথিত সঠিক পথে ফেরানোর৷ এজন্য কি তারা জান্নাত পাবে যা তারা বিশ্বাসই করে না? নিশ্চয়ই তাদের অসদ উদ্দেশ্য রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাথায় কাঠাল ভেঙ্গে মতাদখল অথবা বল্গাহীন জীবনযাপনে সকল বাধা দূর করা অথবা আদর্শগত দিক থেকে ইসলামকে যারা পরাজিত করতে পারছে না সেই সব ইসলামের শত্রুদের খুশি করে তাদের কাছ থেকে টুপাইস কামানোই কি উদ্দেশ্য?
ইসলাম সম্পর্কে যার এলার্জি আছে সে ইসলাম ছেড়ে যেথায় খুশি সেথায় যাক, কেউ তো বাধা দিচ্ছে না৷ ইসলামকে ঘৃনা করলে, ইসলামী বিধানাবলীকে অস্পৃশ্য মনে হলে মিছেমিছি কেন তবে ইসলাম নিয়ে অতিভক্তি দেখানো?
ইসলাম কখনোই জরুরী বিষয়গুলোকে পাশ কাটিয়ে যায় না৷ ইসলাম সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান দেয়৷ বহু বিবাহ কখনো কখনো অতি প্রয়োজনীয় বিষয় হয়ে উঠতে পারে৷ ইসলাম বহুবিবাহের সুযোগটি রেখেছে ঐ বিশেষ প্রয়োজন পূরণের জন্য৷ ইসলাম কোন নারীকে সতীনের সংসার করতে বাধ্য করে না৷ বহু বিবাহ কখনো কখনো অত্যাকশ্যকীয় হয়ে উঠতে পারে তেমন কারনগুলো এখানে উল্লেখ করবো৷ তার পূর্বে বহুবিবাহ কি তা আলোচনা করা দরকার৷বহুবিবাহ একটি বৈবাহিক অবস্থা যাতে বিবাহের মাধ্যমে একাধিক জীবনসঙ্গী গ্রহণ করা হয়৷ বহু বিবাহ দু’ধরণের এর একটি হলো বহু পত্নীত্ব অর্থাত্ পুরুষ কর্তৃক একাধিক স্ত্রী গ্রহণ আর অন্যটি বহুভতর্ৃকা অর্থাত্ মহিলা কর্তৃক একাধিক স্বামী গ্রহণ৷ ইসলাম বহুপত্মীত্ব অনুমোদন করেছে বহুভতর্ৃকাকে নয়৷এবার দেখা যাক ইসলাম কেন বহুবিবাহকে অনুমোদন করেছে৷সমাজে বিয়ে কেন প্রচলিত? বিয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানবজাতির ধারাবাহিকতা রা করা৷ বিয়ের প্রধান উদ্দেশ্য হলো সুশীল সমাজের ভিত্তি, সুস্থ পরিবার গঠন করা৷ যৌনতা ও তৃপ্তি এ দায়িত্ব পালনের তাত্ণিক পুরস্কার৷সন্তান বিয়ে ছাড়াও জন্মদান সম্ভব কিন্তু আমরা কেউ এটা মানতে রাজি নই যে আমার সন্তানের কোন নির্দিষ্ট পরিচয় থাকবে না৷ আর বিয়ে মাধ্যমে সন্তান হলে সে সন্তানের সকল দায়দায়িত্ব পুরুষের উপর বর্তায়৷ পুরুষ তার সন্তানকে লালন পালন এবং পরবর্তী উত্তরাধিকার দিতে বাধ্য৷ বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক এ অধিকার দেয় না৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক নারীকেও শারীরিক তৃপ্তি ছাড়া আর কোন কিছুই দান করে না, এমনকি এ সম্পর্ক দীর্ঘদিন চলারও নিশ্চয়তা দেয় না, আর্থিক বা ভরণপোষণের তো প্রশ্নই উঠে না৷ তাই সকল ধর্ম, সকল সমাজই চেয়েছে বিয়ের মাধ্যমে মানবজাতির ধারা ধরে রাথতে৷একজন নারী সন্তান উত্পাদনে অম হতে পারেন৷ সেেেত্র বংশপরম্পরা টিকিয়ে রাখতে পুরুষের একাধিক বিয়ের প্রয়োজন হতে পারে৷ এখানে প্রশ্ন হতে পারে যে একজন পুরুষওতো সন্তান উত্পাদনে অম হতে পারে সেেেত্র নারী আরেকটি স্বামী গ্রহণ করতে পারবে কি না? আসলে ইসলামী পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার৷ এখানে পুরুষ পরিবার গঠন করে নারীর সহযোগিতায়, সন্তান পিতৃপরিচয়েই বড় হয় এবং পিতার উত্তরাধিকার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়৷ নারীর নেতৃত্বে পরিবার গঠন শুধুমাত্র কিছু উপজাতির মাঝেই দেখা যায়, কোন সভ্য সমাজে এখনো মাতৃতান্ত্রিক পরিবার গড়ে ওঠে নি৷আবার স্ত্রী যদি একাধারে দির্ঘদিন ঘরে অসুস্থ থাকেন এবং তার প েযদি স্বামীর সাথে যৌনমিলন অসম্ভব হয় তবে ঐ স্বামী আরেকটি বিয়ে করতে চাইলে কি খুব অন্যায় হবে? আমাদের সমাজে হয়তো গুটিকয়েক লোক এ সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন, তারা মহত্ মানুষের উদাহরন হয়ে থাকবেন৷ কিন্তু সমাজের আইন মহামানবদের জন্য নয়, সাধারনদের জন্য৷পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি৷ যুদ্ধ-বিগ্রহ, দূর্ঘটনা প্রভৃতি কারনে পুরুষের সংখ্যা কমতে থাকে৷ আমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকালে, কিংবা আফগান ও ইরাক যুদ্ধের দিকে তাকালে দেখতে পাই যে প্রতিনিয়ত অকাতরে পুরুষরা মৃতু্যর মুখে পতিত হচ্ছে৷ একই সাথে জন্মগ্রহনকারী সমসংখ্যক নারী-পুরুষের মধ্যে পুরুষের মৃতু্যর হার বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই নারীর সংখ্যা পুরুষের অনুপাতে বেড়ে যায়৷ এছাড়া ছেলে সন্তানের চেয়ে কন্যা সন্তানের রোগ প্রতিরোধ মতা বেশি হয়ে থাকে৷ তাই কন্যা শিশু মৃতু্যর হার ছেলে শিশু মৃতু্য হারের চেয়ে কম হয়ে থাকে৷ এছাড়া সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই বিপত্নীকের চেয়ে বিধবার সংখ্যাই বেশি৷একবার ভেবে দেখুন একটি দেশে যে পরিমান নারী আছে সমসংখ্যক যদি পুরুষ না থাকে তবে একজন পুরুষ একজন মাত্র নারী বিয়ের পরে বাকী একটা বিশাল নারীগোষ্ঠী বিবাহের স্বাদ লাভকরা থেকে বঞ্চিত হবে৷ যুক্তরাষ্ট্রে পুরুষের তুলনায় ৮০ লাখ বেশি মহিলার রয়েছে, ফ্রান্সে নারী ও পুরুষের অনুপাত ১:০.৯৫ জার্মানীতে এ হার ১:০.৯৬, ব্রিটেনে ১:০.৯৮৷ এখানে উল্লেখ্য যে এসকল দেশে কন্যাশিশুর তুলনায় পুরুষ শিশু বেশী জন্মগ্রহণ করে অথচ গড় অনুপাতে নারীর সংখ্যা বেশি৷ তাহলে খোদ আমেরিকায়ই ৮০ লাখ নারী কখনো বিয়ের স্বাদ পাবে না৷ আবার আমেরিকার আড়াই কোটি সমকামী পুরুষকে যদি এ তালিকা থেকে বাদ দেয়া হয় তবে তিন কোটি নারীর ভাগ্য কি হবে একবার চিন্তা করে দেখেছেন কি? একবার ভাবুন আপনার বোন আমেরিকার বাসিন্দা এবং তিনি ঐ ভাগ্যাহত তিনকোটি নারীর একজন৷ আপনার বোনের জন্য একজন নারীবাদী হিসেবে আপনার পরামর্শ কি হবে?এ সমস্যা সমাধানে চারটি পথ খোলা রয়েছে৷প্রথম পথঃ চিরকুমারী জীবন যাপন করা৷ আপনি যদি মনে করে থাকেন যে সেঙ্ ছাড়াও একজীবন পার করে দেয়া যায়, তবে অন্য কথা৷ এমন সাধ্বী মহিলাতো আর সাধারণ মেয়েরা নন, তাই তারা সেঙ্ ছাড়া জীবন কাটাতে পারবে না৷ আমার দেখা একটা বাস্তব উদাহরন দেই৷মাদারীপুর শিা অফিসের সামনের দুসন্তানের জননী এক বাড়িওয়ালী বিধবা হওয়ার পরে তার শ্বশুর পরে লোকজন তাকে আবার বিয়ে করার জন্য অনুরোধ করে কিন্তু মহিলা অত্যন্ত স্বামীভক্ত বলে তাদের কথাকে কঠোরভাবে ফিরিয়ে দেন৷ মহিলার শ্বশুর-শাশুড়ী গ্রামে থাকেন, মহিলা থাকেন শহরে স্বামীর বাসায় এবং বাসা ভাড়া দিয়ে সংসার চালান৷ কয়েক মাস পরে গভীর রাতে তাকে অত্যন্ত আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ভাড়াটিয়া ইন্টারমেডিয়েট ছাত্রের রুমে৷ সে রাতেই ছেলেটির সাথে তার বিয়ে হয় এবং ছেলেটি ভোর হবার আগেই ঐ জেলা ছেড়ে পালিয়ে অন্যত্র চলে যায়৷ ছেলেটি আমার পরিচিত বিধায় মহিলা আমার কাছে নালিশ করতে এসেছিলেন, তাই বিষয়টি আমার কাছে স্পষ্ট৷আসলে শারীরিক প্রয়োজনকে অবহেলা করার কোন সুযোগ নেই৷ এ প্রয়োজনটিকে বৈধ একটা পথে প্রশান্তির সাথে মেটানোই বুদ্ধিমানের কাজ৷দ্বিতীয় পথঃ নারী পুরুষের হার সমানুপাতিক করতে কন্যাশিশুর ভ্রুন হত্যা করা৷ বর্তমানে কন্যা শিশুর ভ্রুন হত্যা করে নারীর হার কমানোর একটা নিকৃষ্ট পন্থা চালু হয়েছে, খোদ ভারতেই প্রতিবছর ভ্রুনের পরিচয় জানার পর ১০ লাখ কন্যাশিশুর ভ্রুন হত্যা করা হয়৷ একবার ভাবুন, ভ্রুণ হত্যা বেশি খারাপ না বহুবিবাহ বেশি খারাপ৷ দুটোই খারাপ হলে মন্দের ভালোটাই বুদ্ধিমানেরা গ্রহন করে৷তৃতীয় পথঃ বেশ্যাবৃত্তি৷ আমরা কেউ কি বেশ্যাবৃত্তিকে নারী জাতির জন্য কল্যাণকর, সম্মানের মনে করি৷ আমার বোন বা আপনার বোন রাস্তায় রাস্তায় খদ্দের খুজে বেড়াবে, অন্যের সম্পদে পরিনত হবে এটা কি মেনে নেয়া সম্ভব৷ বেশ্যাবৃত্তি না হয় না-ই করলো, শারীরিক প্রয়োজনে সে-তো অন্যের দারস্থ হবেই, নয় কি? সে যদি কোন বিবাহিতের সাথে মিলিত হয় তবে ঐ পরিবারে ভাঙ্গন ধরবে৷ এমন যদি অবস্থা হয় তখন নিশ্চয়ই আমরা আমাদের বোনদের ইজ্জত ও সম্মান বাচাতে বিবাহিত কোন পুরুষের সাথে বিয়ে দিতে দ্বিধা করবো না, কারন জনতার সম্পদে পরিনত হওয়ার চেয়ে সতীনের ঘর করা অনেক শ্রেয়৷চতুর্থ পথঃ বহুবিবাহ৷পশ্চিমা দূনিয়া বহুবিবাহকে নিষিদ্ধ করেছে৷ কিন্তু আসলেই কি সেখানে বহুবিবাহ নিষিদ্ধ? পশ্চিমা বিশ্বে তিনভাবে বহুবিবাহ প্রচলিত৷এক. বিয়ে>ডিভোর্স>বিয়ে>ডিভোর্স>বিয়ে>>> এভাবে যত খুশি বিয়ে করা যায়৷ ফলাফল এই যে প্রতিনিয়ত তাকে একজন একজন করে নারীকে আস্তাকুড়ে ছুড়ে ফেলে দিতে হয়৷দুই. স্ত্রী থাকলেও নিয়মিত অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক রাখা, উপপত্নী হিসেবে দেহভোগ করা৷ এটিও নারী জাতির জন্য সম্মানের হতে পারে না৷তিন: অবিবাহিত পুরুষরা একাধিক বান্ধবীর সাথে শারীরিক সম্পর্ক রাখে৷ এর ফলে পুরুষের কোন দায় নিতে হয় না ঐ নারীর ব্যাপারে৷ ফলে নারী যতদিন তার দেহ সাজিয়ে রাখতে পারে ততদিনই তার চাহিদা থাকে৷ বিবাহ বহির্ভূত জীবনে একজন পুরুষ কেন চাইবে কিশোরী মেয়ে না চেয়ে বয়স্ক মহিলাদের সাথে সম্পর্ক করতে? এতে কি নারী সত্যিকারের কল্যাণ করছে পাশ্চাত্য সভ্যতা৷পশ্চিমা বিশ্বে, সেখানে আইনগতভাবে একজন স্ত্রী রাখা যায় কিন্তু আইনকে পাশ কাটিয়ে প্রতিদিন নতুন নতুন নারীর সাথে শারীরিক সম্পর্ক করলে কোন দোষ হয় না৷ নারীর চোখের সামনে তার স্বামী অন্য মেয়েকে বিছানায় তোলে, তার কিছুই করার থাকে না৷ বহুবিবাহের বিরুদ্ধে যে আইন তাদের সমাজে রয়েছে তা শুধুমাত্র নারীর অধিকারকে খর্ব করার জন্য, নারীকে বেশ্যায় পরিনত করার জন্য৷ যে নারী আইনের প্রতি শ্রদ্ধাশীল সে কি তার স্বামীর দ্বিচারিতার জন্য আইনের ফটোকপি ঝুলিয়ে রাখবে তার স্বামীর ছবির ফ্রেমে?তার স্বামী যখন অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে এইচআইভি বীজানু বহন করে এনে তার শরীরে প্রবেশ করায় তখন ঐ নারীর কি করণীয়? পশ্চিমা আইন গুলো শালশা বানিয়ে খেলে কি তার এইডস সেরে যাবে?পশ্চিমা বিশ্বে বহুবিবাহ নিষিদ্ধ কিন্তু একাধিক নারীর দেহমিলন নিষিদ্ধ নয়৷ অথর্াত্ বৈধভাবে একজন স্ত্রী রাখা যাবে আর বিয়ে ছাড়াও যতখুশি নারীর দেহভোগ করা যায়, খাওয়া পড়া, খোরপোষের কোন ঝামেলাই পোহাতে হয় না৷ বাহ! কী চমত্কার পাশ্চাত্যের নারী অধিকার৷ এদের এই অবৈধ মিলন প্রতি বছর হাজার হাজার জারজ সন্তান জন্ম দিচ্ছে, অথচ জারজ সন্তান জন্মদিলেও তার দায় দায়িত্ব নিতে হয় না কোন পুরুষের, দায় শুধু নারীর৷ সে সন্তানকে ছুড়ে ফেলা হচ্ছে অনাথ আশ্রমে বা ডাস্টবিনে৷ এই নিষ্পাত শিশুদের তবে কি অপরাধ? তার মা যদি কোন স্বামীর সংসারে থাকতো তবে সে পেত একজন পিতা, পেত সন্তান হিসেবে সার্বিক অধিকার৷ ইসলাম সকল স্ত্রীর সন্তানের জন্যই সমান অধিকার দিয়েছে৷যে ছাত্রটি মেধার জোরে কাসে ফাস্ট হতে পারে না, পরীায় পাশ করতেও দাত ভেঙ্গে যায়, সে ছাত্র কখনো কাসের ফাস্টবয়কে সহ্য করতে পারে না৷ সে চায় ঐ ফার্স্ট বয়কে কুপথে নিয়ে যেতে, ধ্বংসের পথে নিয়ে যেতে, অথবা চায় পরীার আগের রাতে তার এমন কোন তি করতে যাতে সে পরীাই দিতে না পারে৷ ঠিক একই ভাবে পশ্চিমা সভ্যতা তাদের ঘুনে ধরা সমাজ ব্যবস্থার পতনকে যখন কোনভাবেই ঠেকিয়ে রাখতে পারছে না তখন ইসলামী পারিবার প্রথা, ইসলামী সমাজব্যবস্থার সাফল্য তাদের মর্মযাতনার কারণ হয়ে দাড়িয়েছে৷ তাই তারা আমাদের পরিবার প্রথাকে ভেঙ্গে ফেলতে চায়, আমাদেরকে তাদের মতো উলঙ্গ করতে চায়, আমাদের মা-বোনদেরকে ওদের মতো রতিা বানাতে চায়৷ আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলামী পরিবেশকে যারা শ্রদ্ধা করি, মা-বাবা ভাইবোন নিয়ে সুন্দর জীবন কাটাতে চাই তাদের উচিত নয় পশ্চিমা ফাঁদে পা দেয়া, পশ্চিমাদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়া৷
ইসলাম পুরুষের জন্য বহুবিবাহকে বৈধ করেছে৷ এর কারন অনুসন্ধানে দ্বিতীয় পর্বে কয়েকটি সম্ভাব্য যুক্তি দেখিয়েছি৷ সবকটিই যে অকাট্য যুক্তি এমন বলার সাহস আমার নেই, প্রকৃত কারণ একমাত্র আল্লাহই ভালো জানেন৷পুরুষের জন্য বহুবিবাহকে বৈধ করায় অনেকের মনেই প্রশ্ন জাগে নারীদের জন্য একাধিক বিয়ে বৈধ কি না৷ হিন্দুধর্মমতে আমরা জানি দ্রৌপদীর একাধিক স্বামী ছিল, দ্রৌপদী সিনড্রোম কথাটি এখনো সমাজে চালু আছে৷ বিশ্বের আনাচে কানাচে বিশেষ করে উপজাতিদের মাঝে এখনো দ্রৌপদী সিনড্রোম দেখা যায়৷ তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে ইসলামে নারীদের বহুবিবাহের সুযোগ আছে কি না৷ নারীর জন্যও একাধিক বিয়ে বৈধ তবে একজন স্বামী বর্তমান থাকাকালীন আরো স্বামী গ্রহণ বৈধ নয়৷ অথর্াত্ একজন নারী বিধবা হলে বা তালামপ্রাপ্তা হলেই কেবল আরেকটি বিয়ে করার অধিকার রাখে৷ অথর্াত্ সধবাকালীন অন্য স্বামী গ্রহণ করা জায়েজ নয়৷বিয়ের ব্যাপারে কুরআনের সূরা নিসার ২২-২৪ নম্বর আয়াতে সুস্পষ্ট বক্তব্য রয়েছে৷ একজন পুরুষের জন্য যেসক নারীদেরকে বিয়ে করা ইসলাম হারাম করেছে তার একটি তালিকা রয়েছে এ আয়াতগুলোয়৷ ইসলাম যে সকল মহিলাকে বিয়ে করাকে অবৈধ ঘোষণা করেছে তার একটি স্তর হলো সধবা নারী৷ অথর্াত্ যে নারীর স্বামী রয়েছে তাকে অন্য পুরুষের প েবিয়ে করা বৈধ নয়৷ পাঠকের সুবিধার্থে বিয়ের জন্য নিষিদ্ধ নারীর তালিকাযুক্ত কোরানের আয়াতগুলো তুলো ধরা হলো৷And marry not women whom your fathers married, except what has already passed; indeed it was shameful and most hateful, and an evil way. Forbidden to you (for marriage) are: your mothers, your daughters, your sisters, your father’s sisters, your mother’s sisters, your brother’s daughters, your sister’s daughters, your foster mother who gave you suck, your foster milk suckling sisters, your wives’ mothers, your step daughters under your guardianship, born of your wives to whom you have gone in – but there is no sin on you if you have not gone in them (to marry their daughters), – the wives of your sons who (spring) from your own loins, and two sisters in wedlock at the same time, except for what has already passed; verily, Allâh is OftForgiving, Most MercifulAlso (forbidden are) women already married, except those (captives and slaves) whom your right hands possess. Thus has Allâh ordained for you. All others are lawful, provided you seek (them in marriage) with Mahr (bridal money given by the husband to his wife at the time of marriage) from your property, desiring chastity, not committing illegal sexual intercourse, so with those of whom you have enjoyed sexual relations, give them their Mahr as prescribed; but if after a Mahr is prescribed, you agree mutually (to give more), there is no sin on you. Surely, Allâh is Ever AllKnowing, AllWise. “যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না৷ কিন্তু যা বিগত হয়ে গেছে৷ এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ৷তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্র্যাতৃকন্যা, ভগি্নকন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদের স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে৷ যদি তাদের সাথে সহবাস না তরে থাক, তবে এ বিবাহে তোমাদের গোনাহ নেই৷ তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে৷ নিশ্চয়ই আল্লাহ মাশীল, দয়ালু৷এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্যে নিষিদ্ধ; তোমাদের দণি হস্ত যাদের মালিক হয়ে যায়-এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম৷ এদের ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে, তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য-ব্যভিচারের জন্য নয়৷ অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে, তাকে তার নির্ধারিত হক দান কর৷ তোমাদের পরস্পরে সম্মত হও৷ নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ৷“সূরা আন-নিসা আয়াত ২২-২৪এবার বিশ্লেষণ করা যাক ইসলাম নারীকে কেন বহুভতর্ৃকার সুযোগ দেয় নি৷জ্ঞান রাজ্যের সিংহদ্বার হযরত আলীকে ( রাঃ ) ৪০ জন নারীর একটি দল তার দরবারে এসে প্রশ্ন করলো, “ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে, নারীকে কেন একাধিক স্বামী গ্রহণের সুযোগ দেয় নি? এটা কি নারীর প্রতি অবজ্ঞা ও অসম আচরণ নয়?“ হযরত আলী ( রাঃ ) তাদের প্রশ্ন শুনে পানিপূর্ণ কয়েকটি পাত্র আনতে বললেন এবং তা নারীদের হাতে দিলেন৷ সবার মাঝখানে একটা বড়ো পাত্র রেখে সে পাত্রে তাদের ছোট্ট পাত্রের পানি ঢালতে বললেন৷ অতপর তিনি নারীদেরকে প্রত্যেকের পাত্র আবার পানিতে পূর্ণ করতে বললেন, তবে শর্ত দিলেন যে প্রত্যেক নারীকে তার ঢেলে দেয়া পানিই পুনরায় পাত্রস্থ করতে হবে৷ তারা বিস্ময় প্রকাশ করে বললেন যে এ অসম্ভব৷ পানি যেহেতু মিশে একাকার হয়ে গেছে তাই তা কোনক্রমেই আলাদা করা সম্ভব নয়৷ তখন তিনি বললেন, কোন নারীর যদি একাধিক স্বামী থাকে, স্বাভাবিকভাবেই সে তাদের সাথে যৌন সঙ্গম করবে, এরফলে সে গর্ভবতী হলে কি করে প্রকৃত পিতাকে নির্ধারণ করা সম্ভব হবে? এ কারনেই নারীদেরকে একাধিক স্বামী গ্রহণের সুযোগ দেয়া হয় নি৷বর্তমান বিজ্ঞানের উত্কর্ষের যুগে এ যুক্তি ধোপে টেকানো বড়ই কঠিন৷ বিজ্ঞান ইতোমধ্যে সন্তানের পিতৃপরিচয় বের পরার জন্য ডিএনএ প্রযুক্তি বের করেছে৷ ডিএনএ টেস্ট করেই একজন সন্তানের প্রকৃত পিতাকে খুঁজে পাওয়া সম্ভব৷ কিন্তু ব্যাপারটা কতটুকু বাস্তবস্মত? যেখানে সন্তান জন্মদানের জন্য দরিদ্র জনগোষ্ঠী ডাক্তারের কাছেই যেতে পারছে না, সেখানে দূর্লভ ডিএনএ টেস্ট করে সন্তানের পিতৃপরিচয় উদঘাটন করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়৷ আবার ডিএনএ টেস্টই যে সঠিক তথ্য দেবে তারই বা নিশ্চয়তা কোথায়? আমাদের পাশের দেশ ভারতেই প্রতিবছর হাসপাতাল থেকে সন্তান অদল-বদলের ঘটনা ঘটে, ছেলে সন্তান চুরির ঘটনা অহরহ ঘটে৷ সেখানে এক স্বামীর প েযে ডিএনএ রিপোর্টকে ডাক্তারের কাছ থেকে তার মর্জি মতো করিয়ে নিয়ে অন্য স্বামীকে ঠকানো অসম্ভব নয় তা নিশ্চয়ই সবাই মানবেন৷ আর ডিএনএ টেস্ট যদি হাতের নাগালেই চলে আসে তবে এ ধরণের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে, কারন তখন টেস্ট আর ডাক্তারের হাতে থাকবে না, ডাক্তার টেস্টরিপোর্ট দেখে শুধু মন্তব্য করবেন, বর্তমানে ব্লাড টেস্ট রিপোর্ট করেন যেমন ডাক্তাররা৷আমি আগেই বলেছি বিয়ের প্রধান উদ্দেশ্য হলো সভ্য সমাজের ভিত্তি পরিবার গঠন করা৷ একটি পরিবার একজন কর্তার পরিচালনায়ই সুখের হতে পারে৷ একটি পরিবার একাধিক কর্তার পরিচালনায় কখনোই সুখের হতে পারে না, সুস্থ হতে পারে না, কেননা প্রত্যেক কর্তাই চাইবে অন্যের চেয়ে বেশি কর্তৃত্ব করতে, অন্যের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে৷ মূলত নিজের কর্তৃত্বে অন্য কাউকে অংশীদার করা পুরুষের স্বভাব বিরুদ্ধ৷ পুরুষ কর্তৃত্ব পছন্দ করে, নেতৃত্ব দিতে পছন্দ করে৷ কেউ হয়তো বলতে পারেন যে নারী একাধিক স্বামী গ্রহণ করলে সেই হবে কর্তৃত্বকারী, স্বামীরা শুধু তার কমান্ড মেনে তার মনোরঞ্জন করবে৷ কিন্তু আসলে কি তা বাস্তব সম্মত? নারী ও পুরুষের স্বভাবের মূল একটা পার্থক্য হলো নারী পরিবারের দায়িত্ব একজন আস্থাশীল কারো হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে সংসার করতে ভালোবাসে, আর পুরুষ ভালোবাসে সংসারে নেতৃত্ব দিতে৷কথাটা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলো৷ কিন্তু বাস্তবতাকেতো ছুড়ে ফেলা যায় না৷ আমার অভিজ্ঞতা থেকেই বলছি৷ অনার্সে আমার কাসের সবচেয়ে মেধাবী ছিল আমার স্ত্রী, যে সব পরীায় প্রথম স্থান অধিকার করতো৷ আর আমার রেজাল্ট বরাবরই শেষের দিকে থাকতো৷ অথর্াত্ নেতৃত্ব দেযার যোগ্যতা আমার চেয়ে তার অনেক বেশী থাকার কথা৷ বিয়ের পূর্বে একা একা অনেক কাজই তিনি করতে পারতেন, কিন্তু বিয়ের পরে একা আর রাস্তায় বেরোতে সাহস পান না, সবসময় আমাকেই পথঘাট চেনাতে হয়, হাত ধরে ধরে এগিয়ে নিতে হয়৷ অথচ তার মেধা ও যোগ্যতার জোড়ে আমাকেই নিয়ন্ত্রন করার কথা৷প্রকৃতিগতভাবে নারীর চেয়ে পুরুষ বেশী বহুগামী৷ পুরুষের স্বভাবের নিকৃষ্টতম দিক হলো সে একাধিক নারীকে কাছে পেতে চায়৷ কিন্তু নারী মূলত চায় এমন একজনকে ভালোবাসতে যার একটা বড় হৃদয় আছে, যে হৃদয়ের জমিনে নিশ্চিন্তে বিচরণ করা যায়৷ একজন নারী সহজেই অন্য পুরুষকে দেখলেই পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে না৷ অথচ পুরুষের স্বভাব হলো তার কাছে সুন্দরী হোক বা না হোক৷ কোন নারী কাছে থাকলে তার ভেতরের পশুটার চোখ লোভে চকচক করে ওঠে৷ একজন পুরুষকে একাকী পেয়ে কোন নারীর দল কি শ্লীলতাহানির জন্য তার উপর ঝাপিয়ে পড়ে? কোন নারী কি গাউছিয়া মার্কেটের ভিড়ে কোন পুরুষের লজ্জাস্থানে হাত দেয়? আমার জানা নেই৷ কিন্তু আমি জানি ভিড়বাট্টা যেখানে, সেখানেই একদল পুরুষ নারীর নরম শরীর হাতানোর ধান্দায় কুকুরের মতো ঘুরঘুর করে৷ পুরুষের বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য নয়, বরং পুরুষ যে নারীর চেয়ে স্বভাবে বেশি বহুগামী তা বোঝাতে চেয়েছি৷ তাই বলতে হয় বহুগামিতা যদি বৈধ করতেই হয় তবে তা পুরুষের জন্য করা দরকার, নারীর জন্য নয় কারণ নারীরা সংযমী এবং বেশি আত্মমর্যাদাশীল৷ হুট করে সে যার তার কাছে দেহ সমর্পন করতে চায় না, অনেক পুরুষই অনায়াসে যা করে থাকে৷একজন পুরুষের প েসম্ভব একাধিক নারীকে গর্ভবতী করা৷ একজন পুরুষ বছরের ৩৬৫দিনই সন্তান উত্পাদনে সম৷ কিন্তু একজন নারী মাসে একটি নিদিষ্ট সময়ে সন্তান ধারণে সম৷ ঐ নির্দিষ্ট দিন বা সময় ছাড়া অন্য সময়ে হাজারো বার যৌন মিলন করলেও সন্তান ধারন করা সম্ভব নয়৷ এতে স্পষ্ট হওয়া উচিত যে নারী ও পুরুষ শারীরিকভাবে সমান মতা বা যোগ্যতার অধিকারী নয়৷ একজন নারী গর্ভে সন্তান ধারণ করতে পারেন, সন্তানকে নিজের শরীর থেকে খাবার জোগাতে পারেন এমনকি সন্তান ভূমিষ্ট হওয়ার পরও তার শরীর নিসৃত দুধ পান করেই সন্তান বেঁচে থাকে৷ এসব কিছু নারীর নিজস্ব মতা যা পুরুষের নেই৷ আবার পুরুষের কিছু মতা রয়েছে যা কেবল তাদেরই, নারীর নেই৷ অর্থাত্ ইসলাম নারী ও পুরুষকে সমানাধিকার দিয়েছে ঠিকই তবে সমান যোগ্যতা ও দায়িত্ব দেয় নি৷ উভয়ের রয়েছে স্বতন্ত্র অবস্থান৷ তাই পুরুষ একাধিক বিয়ে করতে পারলে নারীকেও করতে হবে তা যুক্তিসংগত নয়৷ এছাড়া নারীকে মাসে নির্দিষ্ট কটা দিন মাসিকের ঝামেলা সইতে হয়৷ এসময় নারীর মানষিকতা স্বাভাবিক সময়ের তুলনায় যে সম্পূর্ণ ভিন্ন হয় তা জানতে কোন দার্শনিকের দারস্থ হতে হয় না, যে কোন নারীই এ সত্য স্বীকার করবেন৷ কিন্তু এ বিশেষ দিনগুলোতেও কোন কোন পুরুষের নারী সঙ্গ অপরিহার্য হয়ে পড়তে পারে, অনেক পুরুষই আছে সেঙ্ ছাড়া একরাতও কাটাতে অম৷ এদের যত্রতত্র নারী শিকার করে বেড়ানোর থেকে ফিরিয়ে মন্দের ভালো একটা পথ বাতলে দেয়া হয়েছে, আর তা হলো আরেকজন নারীকে স্ত্রী হিসেবে ঘরে আনা৷আবার সমাজে এখনো পুরুষ নারীকে বিয়ে করে৷ একজন নারী যত শক্তিশালীই হোন না কেন, বিশেষ মুহূর্তে পুরুষকে ধরাশায়ী করে ফেলতে পারেন, তারপরও তিনি কিন্তু পুরুষটিকে কিছু দিতে পারছেন না, বরং গ্রহণ করছে৷ গ্রহণ করছেন সন্তান উত্পাদনের জন্য প্রয়োজনীয় বীজ৷ তাই একজন নারী যতই নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হোক না কেন ইসলাম পরিবার গঠনের দায়িত্ব পুরুষকে দিয়েছে, যে সন্তান উত্পাদনের জন্য বীজ সরবরাহ করে চলেছে নারীকে৷অনেক কথাই বলা যায় এ সম্পর্কে৷ প েবলা যায়, বলা যায় বিপওে৷ কিন্তু আমি বিশ্বাস করি কুরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্ময়কর গ্রন্থ যা মানুষের কল্যাণে অবতীর্ণ হয়েছে, মানুষকে যাবতীয় সমস্যা সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়ার জন্য৷ কুরআন কোন বিজ্ঞানের বই নয়, নয় কোন সংবিধান৷ কুরআন এমনই একটি গ্রন্থ যা সত্য ও মিথ্যের প্রভেদ, ন্যায় ও অন্যায়ের সীমা,,বৈধ ও অবৈধের মাত্রা পরিমাপক একটি একক৷ কোরআনের অধিকাংশ বাণীই আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কিংবা বিজ্ঞানের অপূর্ণাঙ্গতার (বিজ্ঞানীরাও দাবী করেন না যে বিজ্ঞানের আর জানার কিছু নেই, পূর্ণাঙ্গতা পেয়ে গেছে, বরং নিয়মিত নতুন নতুন তথ্য আবিস্কৃত হচ্ছে) কারণে বুঝতে ভুল করি৷ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোরআন পুরুষের জন্য বহুবিবাহকে বৈধ করেছে যুক্তিসংগত কারণে, সব যুক্তি আমার ুদ্র জ্ঞানে অনুসন্ধান করা বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই নয়৷ কোরআনের কোন একটি আয়াতের প েযদি আমি একটি যুক্তিও খুঁজে না পাই তারপরও আমি কুরআনকে বিশ্বাস করে যাবো, কুরআনের বাণী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধনের যে কোন চেষ্টাকে রুখে দিতে যদি আমার প্রতিটি নিউকিয়াসও দান করতে হয় তবুও আমি হাসিমুখে আল্লাহর পথে বিলিয়ে দেব৷ আপসোস তো এই যে আল্লাহ আমাকে কত কম জীবকোষ দিয়ে, কত কম নিউকিয়াস দিয়ে সৃষ্টি করেছে৷
Monday, March 20th, 2006 - 06:40am,
লিখেছেন শাহরিয়ার
"চেতনায় ইসলাম , ইসলাম, বহুবিবাহ, মুসলমান, হারাম, হালাল " বিষয়ে।
আপনি এখানে মন্তব্য করতে পারেন,
অথবা আপনার ওয়েবসাইট থেকে
ট্র্যাকব্যাক
করতে পারেন।
এ লেখাটি প্রিন্ট করুন